নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ১

জানুয়ারি ১, ২০২৫ ৭:৪৪ 👁️ ৫১ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ।

আরও পড়ুনঃ  নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

গ্রেপ্তারকৃত আসামি মোসা: পিংকি খাতুন (২৬)। সে যশোর জেলার কোতয়ালী থানার ঝুমঝুমপুর গ্রামের মো: জমসেদ আলীর মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩১ ডিসেম্বর সন্ধ্যায় আরএমপি’র শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম এর সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া খলিল সরকারের মোড়ে এক মহিলা গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার এসআই মো: মমতাজ উদ্দিন ও তাঁর টিমটি গতকাল সন্ধ্যা ৭ টায় শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া খলিল সরকারের মোড়ে অভিযান পরিচালনা করে আসামি পিংকি খাতুনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।