নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে গুরুদাসপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৮, ২০২৬ ৮:৫৬ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (০৮ অক্টোবর) নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

আরও পড়ুনঃ  বাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতক

প্রধান অতিথির বক্তৃতায় নাটোর জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তিনি সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিশুদের নৈতিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একইসঙ্গে তিনি বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

তিনি সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়ে আলোকপাত করেন এবং ফ্যামিলি কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি রাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী ও গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম আকতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটোর জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল।

সমাবেশে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।