অনলাইন ডেস্ক : হয়রানির প্রতিবাদে সারা দেশে দুই দিন সব গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) দেশব্যাপী সিলিন্ডার বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ রাখার এ ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান। তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, দেশের বাজারে সর্বশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা করা...
অনলাইন ডেস্ক : হয়রানির প্রতিবাদে সারা দেশে দুই দিন সব গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) দেশব্যাপী সিলিন্ডার বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, দেশের বাজারে সর্বশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।