মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তারকৃত আসামি মো: সজীব। ছবি- আরএমপি
নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার খড়বোনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানার ধোপাপাঁড়া গ্রামের মৃত মিঠুর ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার খড়বোনা নদীর ধার গ্রামে বসবাসরত মো: সজীব (২৩)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৩১১০ টাকা জব্দ করা হয়। আসামির...
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার খড়বোনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানার ধোপাপাঁড়া গ্রামের মৃত মিঠুর ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার খড়বোনা নদীর ধার গ্রামে বসবাসরত মো: সজীব (২৩)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৩১১০ টাকা জব্দ করা হয়।