উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন।
নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : 'দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস- ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, বিএমডিএর সহকারী প্রকৌশলী তারিক আজিজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম প্রমুখ। প্রবীণদের সম্মান ও...
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস- ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, বিএমডিএর সহকারী প্রকৌশলী তারিক আজিজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম প্রমুখ।
প্রবীণদের সম্মান ও সুরক্ষা সুনিশ্চিত করার ওপর জোর দিয়ে সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, ‘প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা আমাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার উৎস। বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’