নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভোররাতে অধ্যক্ষের কক্ষে আগুন

অক্টোবর ৪, ২০২৬ ১০:১১ 👁️ ২৬ views
Link Copied!

পলাশ পাল, ​নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে শিক্ষার পরিবেশ বিনষ্ট, ধারাবাহিকভাবে ফলাফল বিপর্যয় এবং নানাবিধ অনিয়মের অভিযোগ তুলে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ, বিচার এবং দ্রুত পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। একই দিন ভোররাতে কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শনে ভূমিমন্ত্রী মিনু

রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

আন্দোলনকারীদের অভিযোগ, সম্প্রতি নিয়োগ পাওয়া অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে যোগদানের মাত্র এক দিনের ব্যবধানে রহস্যজনকভাবে বদলি ও পদায়ন বাতিল করা হয়েছে। এছাড়া প্রতিবছর পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটলেও প্রশাসনিকভাবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি-এর অতিরিক্ত টাকা নেওয়ার কারণে শিক্ষার সার্বিক পরিবেশ ব্যাহত হচ্ছে, যার ফলে শিক্ষার্থীরা এই কলেজে ভর্তি না হয়ে শহরমুখী হচ্ছে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদকসেবী গ্রেপ্তার

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। ​এর আগে ভোররাত ৩টার দিকে কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। নাইটগার্ড মাফিজ উদ্দিন জানান, হেলমেট পরা দুই ব্যক্তি দরজায় আগুন ধরিয়ে পালিয়ে গেলে তিনি দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় দুষ্কৃতকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। আন্দোলনকারীদের মতে, তাদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

​অভিযোগ অস্বীকার করে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন জানান, একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ষড়যন্ত্র করছে। নৈশকালীন অগ্নিসংযোগের ঘটনাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর ন্যক্কারজনক হামলা আখ্যা দিয়ে তিনি প্রশাসন ও পুলিশকে লিখিত অভিযোগের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ  ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

​উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজটি ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকে দীর্ঘ প্রায় আট বছর ধরে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ২৭ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলে তিনি গত ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তবে মাত্র এক দিনের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয় তার পদায়ন বাতিল করায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।