নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদকসেবী গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬ ৮:৩২ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে ৪ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  নগরীর ১১ নং ওয়ার্ড ক্রিকেট লিগের রেজিস্ট্রেশন উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানা পুলিশের সহযোগীতায় খরবোনা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার চারঘাট থানার চাঁদপুর কাকড়ামারী গ্রামের নাজমুলের ছেলে মো: মারুফ (২৫); পুঠিয়া থানার পঁচামাড়িয়া গ্রামের রতন সরকারের ছেলে রথিন সরকার (২১); রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হাদীর মোড় গ্রামের জাফরের ছেলে ইয়াসিন (২২) এবং একই গ্রামের মৃত আলমগীর সরকারের ছেলে কামরুন এহসান রিদয় (২৬)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আরও পড়ুনঃ  বেঙ্গল সু বন্ধ, নিভে গেছে ২ হাজার শ্রমিকের চুলার আগুন

আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।