নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রোনালদোর পথ ধরে পর্তুগালের ক্যাম্প ছাড়েন আরও একজন

অক্টোবর ৪, ২০২৬ ১০:৩১ 👁️ ২৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : এক ম্যাচে বেঞ্চে বসে কাটিয়েছেন, অপর ম্যাচেও শুরুর একাদশে না থাকার সম্ভাবনা ছিল বেশি। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ডেনমার্ক থেকে মাদ্রিদে চলে যান। পর্তুগাল কোচ জর্জে জেসুস স্বীকার না করলেও, বিভেদ যে তার সঙ্গেই হয়েছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। এবার জানা গেছে, রোনালদো ছাড়া পর্তুগালের এক স্টাফও তাকে অনুসরণ করে ক্যাম্প ছেড়ে যান।

আরও পড়ুনঃ  পুলিশ মেধাবৃত্তি শিক্ষার্থীদের মাঝে সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

গত বুধবার কোপেনহেগেনে পর্তুগাল দলের ক্যাম্প থেকে রোনালদোর আকস্মিক ছেড়ে যাওয়ার রেশ এখনও কাটেনি। এরই মাঝে পর্তুগালের জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘রেকর্ড’ জানিয়েছে, পর্তুগালের ব্যাকরুম স্টাফের (কোচিং প্যানেলের সদস্য) একজন সদস্যকে অবিলম্বে ব্যাগ গুছিয়ে রোনালদোর পিছু নিয়ে ক্যাম্প ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

আলোচ্য ব্যক্তিটি হলেন পর্তুগাল দলের কিট ও সরঞ্জাম ব্যবস্থাপক অ্যান্তোনিও কস্তা, যিনি রোনালদোর সঙ্গেই ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন। কোচ জেসুস ও পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে বৈঠকের পরপরই রোনালদো ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যান। যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন রোনালদো নিজেই।

আরও পড়ুনঃ  নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ এই গোলদাতা এখন সঠিক মুহূর্তের অপেক্ষায় আছেন, যে সময়ে তিনি পর্তুগিজ জনগণের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন। ঠিক কী কারণে তিনি দল ছেড়েছিলেন তা এখনও জানাননি সিআরসেভেন।

রোনালদো ক্যাম্প ছাড়ার পর গত বৃহস্পতিবার পর্তুগাল উয়েফা নেশন্স লিগের ম্যাচে ডেনমার্ককে ৪-২ ব্যবধানে হারিয়েছিল। লিগের চতুর্থ রাউন্ডে আজ (রোববার) নরওয়ের মুখোমুখি হবে পর্তুগাল। এটি হবে রোনালদোর চলে যাওয়ার পর দলটির দ্বিতীয় ম্যাচ। ইতোমধ্যে নিজেদের তিনটি ম্যাচের সবকটিতে জিতে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে জেসুসের দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।