নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

অক্টোবর ৬, ২০২৬ ১০:২৩ 👁️ ১৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার আলোচনায় উঠে আসেন এই তারকা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। তার সৌন্দর্য ও রুচিশীল ফ্যাশন সেন্সও বরাবরই মুগ্ধ করে ভক্তদের। ‘রূপে আছে নেশা, চোখে ছলনা’ গানের এই লাইন যেন হুবহু মিলে গেল দিলারা হানিফ পূর্ণিমার সাম্প্রতিক সাজের সঙ্গে।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

জামদানি শাড়ি, খোঁপায় ফুল আর মায়াবী অভিব্যক্তিতে ফেরও নিজের সৌন্দর্যে ভক্তদের মুগ্ধ করলেন এই নায়িকা। ছবিগুলোতে পূর্ণিমার পরনে ছিল নান্দনিক জামদানি শাড়ি। খোঁপায় ফুলের মালা, সঙ্গে স্নিগ্ধ সাজ সব মিলিয়ে তার পুরো লুকেই ফুটে উঠেছে বাঙালিয়ানার সৌন্দর্য ও আভিজাত্য।

স্বাভাবিকভাবেই ছবিগুলো প্রকাশের পর ভক্তদের নজর কেড়েছে তার রূপ ও ফ্যাশন সেন্স। ছবির ক্যাপশনে ‘দম মারো দম’ সিনেমার একটি গানের লাইন ব্যবহার করেছেন পূর্ণিমা। লিখেছেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না। রূপে আছে নেশা, চোখে ছলনা।’

আরও পড়ুনঃ  আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার

পূর্ণিমার এই মায়াবী সাজের প্রশংসায় ভেসেছে মন্তব্যের ঘরও। একজন লিখেছেন, ‘দিন দিন এত সুন্দর হওয়ার রহস্য কী।’ আরেকজন লিখেছেন, ‘যত দেখি ততবার মায়া পড়ে যায়, আমার ছোটকাল থেকে ক্রাশ ছিল।’

প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।