নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

লামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

অক্টোবর ৫, ২০২৬ ৮:১৮ 👁️ ২৯ views
Link Copied!

উমংনু মারমা, বান্দরবান : “শিক্ষকদের পাশে থাকুন: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

রোববার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। পরে লামা উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন, নুরারিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ ছরোয়ার, সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক সামসুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী ইব্রাহীম, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু তৈয়ব এবং লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. ইমতিয়াজ।

আরও পড়ুনঃ  রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ গড়ে তুলতেও শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আরও পড়ুনঃ  পুলিশ মেধাবৃত্তি শিক্ষার্থীদের মাঝে সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

তারা বলেন, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন এবং কর্মপরিবেশের উন্নয়ন জরুরি। এসব বিষয় নিশ্চিত করা গেলে শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে।

বক্তারা আরও বলেন, সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে শিক্ষক সমাজকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় শিক্ষকদের কল্যাণ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।