নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

অক্টোবর ১৩, ২০২৬ ১১:০৬ 👁️ ১১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিটিসিএলের ডট বিডি ডোমেইনে নিবন্ধিত হাজারো ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা। সোমবার সকাল থেকে কারিগরি ত্রুটির কারণে এ সমস্যা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে গুরুদাসপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আওতায় ডট বিডি (.bd) ডোমেইনে নিবন্ধিত প্রায় ৪০ হাজার সরকারি-বেসরকারি ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে কয়েক হাজার ওয়েবসাইটে প্রবেশে সমস্যা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ক্ষেতলালে বিয়ের দাবিতে প্রবাসফেরত ব্যক্তির বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

ডট বিডি বাংলাদেশের জাতীয় টপ-লেভেল ডোমেইন। বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তির ওয়েবসাইটে এ ডোমেইন ব্যবহার করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ

সোমবার সকাল থেকে দেখা দেওয়া এ সমস্যার কারণে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোর ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কারিগরি ত্রুটির প্রকৃত কারণ, কতটি ওয়েবসাইট এতে আক্রান্ত হয়েছে এবং কখন নাগাদ সেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।