নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মানসিক অসুস্থতা নাকি দুর্ঘটনা? বাঘের খাঁচায় তরুণ নিহত!

অক্টোবর ১৪, ২০২৬ ১১:৪৯ 👁️ ১১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের উত্তরাঞ্চলে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে বাঘের খাঁচায় ঢুকে প্রাণ হারিয়েছেন উইলিয়াম চ্যাপম্যান নামে ২৩ বছর বয়সী এক ব্যক্তি। খাঁচার ভেতরে থাকা একটি বাঘের আক্রমণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে তার মৃত্যুতে এক শোক বিবৃতি দিয়েছে নিহতের পরিবার। শোক বিবৃতিতে উইলিয়াম চ্যাপম্যানকে ‘মেধাবী, আন্তরিক ও প্রাণবন্ত’ মানুষ হিসেবে বর্ণনা করে শ্রদ্ধা জানিয়েছে তার পরিবার। একই সঙ্গে পরিবারটি জানায়, উইলিয়ামকে তারা গভীরভাবে ভালোবাসত এবং উইলিয়ামও তাদের ভালোবাসতেন।

আরও পড়ুনঃ  নগরীর ১২৮ বছরের ঐতিহ্যবাহী মীরেরচক জামে মসজিদের নির্মাণাধীন নতুন ভবন বিষয়ে মতবিনিময়

নিহত উইলিয়াম শৈশবে যুক্তরাজ্যের জনপ্রিয় টেলিভিশন নাটক ও ধারাবাহিকে অভিনয় করা একজন উদীয়মান অভিনয়শিল্পী ছিলেন।

গত শনিবার (১০ অক্টোবর) ডনকাস্টারের কাছের ওই বন্যপ্রাণী পার্কে দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, চ্যাপম্যানকে খাঁচার কাছাকাছি হেডফোন পরা অবস্থায় পায়চারি করতে দেখা যায় এবং একপর্যায়ে তিনি খাঁচার নিরাপত্তার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। পরবর্তীতে তার পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, খাঁচার ভেতরে ঘাস পেরিয়ে তিনি সোজা বাঘটির দিকে হেঁটে যাচ্ছেন। পরে বাঘের মারাত্মক হামলায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুনঃ  দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে চ্যাপম্যানের পরিবার জানায়, উইলিয়াম কয়েক বছর ধরে ‘গুরুতর মানসিক অসুস্থতায়’ ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছিলেন। তার এই মানসিক অসুস্থতা মর্মান্তিক ঘটনার পেছনে কোনো ভূমিকা রেখেছিল কি না, তা নির্ধারণের ভার করোনারের (মৃত্যুর কারণ অনুসন্ধানকারী কর্মকর্তা) ওপর ছেড়ে দিয়েছে পরিবার। একই সঙ্গে, প্রিয়জনকে হারিয়ে শোকাচ্ছন্ন পরিবারটি ঘটনার অনুসন্ধানে কর্তৃপক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়েছে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছে।

এদিকে ঘটনার তদন্তে ডনকাস্টার সিটি কাউন্সিল স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক আইনি পদক্ষেপ শুরু করেছে এবং পার্কটি সাময়িকভাবে দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ চ্যাপম্যানের পরিবারকে মানসিক সহায়তা দিতে বিশেষ কর্মকর্তা নিয়োগ করেছে।

আরও পড়ুনঃ  নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনতামূলক কর্মসূচী

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ওই ব্যক্তির পরিবারকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে। বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তারা তাদের সহায়তা করছেন। এই কঠিন সময়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে পুলিশ।

উইলিয়াম চ্যাপম্যান হাই উইকম্বের জ্যাকি পামার স্টেজ স্কুলের শিক্ষার্থী ছিলেন। শৈশবে তিনি আইটিভির ‘মে কনটেইন নাটস’ নাটকে অভিনয় করেন, যেখানে তার সহশিল্পী ছিলেন হ্যারি পটারখ্যাত অভিনেত্রী শার্লি হেন্ডারসন। এ ছাড়া তিনি বিবিসির ‘ট্রু স্টোরিজ’ ধারাবাহিকে বিজ্ঞানী এডওয়ার্ড জেনারের চরিত্রেও অভিনয় করেছিলেন। সাবেক শিক্ষা প্রতিষ্ঠান ও তার সহশিল্পীরা চ্যাপম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষ চ্যাপম্যানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিশ্চিত করেছে, হামলায় জড়িত ‘আলতাই’ নামের বিরল প্রজাতির আমুর বাঘটিকে মেরে ফেলার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি; সেটি নিজের খাঁচাতেই সুরক্ষিত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।