নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

অক্টোবর ১৪, ২০২৬ ৭:৪১ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন নিষিদ্ধ কেমিক্যালসহ বিপুল পরিমাণ চিনির বস্তা জব্দ করেছে। এ ঘটনায় কারখানার মালিক সোহেল রহমানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ  মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা বাজারের দক্ষিণ পাশে নওটিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন মহসিন আলীর ছেলে সোহেল রহমানের বাড়িতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  চরম নিরাপত্তার ঝুঁকিতে দফায় দফায় সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে

অভিযানকালে ঘটনাস্থল থেকে ভেজাল গুড় এবং গুড় তৈরিতে ব্যবহৃত চিনি, রং, আটা, ফিটকিরি, চুনসহ বিভিন্ন উপকরণ ও নিষিদ্ধ কেমিক্যাল জব্দ করা হয়। পরে জব্দকৃত উপকরণ ও ভেজাল গুড় বিনষ্ট করা হয় এবং বিপুল পরিমাণ চিনির বস্তাও জব্দ করা হয়েছে।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারা অনুযায়ী অভিযুক্ত সোহেল রহমানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, ভেজাল খাদ্য তৈরি ও বাজারজাতকরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে খাদ্যে ভেজাল বিরোধি অভিযানে খাদ্যে ভেজাল মেশানো বা নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।