নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সাত মাস পর অভিনয়ে ফিরলেন জাহের আলভী

অক্টোবর ১৪, ২০২৬ ৮:২৭ 👁️ ৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : স্ত্রী বিয়োগ ও দীর্ঘ আইনি জটিলতার ধাক্কা সামলে প্রায় সাত মাস পর আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার অভিনেতা জাহের আলভী। সম্প্রতি ক্যামেরার সামনে ফেরার খবরটি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেতা। শুটিং সেট থেকে নিজের একটি ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি ক্যাপশনে লেখেন, ‘ক্যামেরা – স্বাগতম তোমার রাজ্যে!’ দীর্ঘদিন পর লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা ভুবনে তাঁর এই উপস্থিতিতে ভক্ত ও সহকর্মীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

আরও পড়ুনঃ  কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি

জানা গেছে, নির্মাতা সামির রহমান রাব্বির পরিচালনায় ‘বাবার মর্যাদা’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে নতুন করে শুটিং শুরু করেছেন আলভী। নাটকটিতে তাঁর বাবার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শিবা শানু। দীর্ঘ বিরতির পর শুটিং ফ্লোরে ফেরা উপলক্ষে সেটের সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে নিয়ে একটি কেক কেটে নিজের এই প্রত্যাবর্তন উদ্‌যাপন করেন তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ব্যক্তিগত জীবনে চরম বিপর্যয়ের মুখে পড়েন এই অভিনেতা। একটি নাটকের শুটিংয়ে নেপাল থাকাকালীন তিনি দেশে থাকা তাঁর স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার খবর পান। পরবর্তীতে ইকরার পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হলে আইনি মারপ্যাঁচে জড়িয়ে পড়েন আলভী। এর প্রেক্ষিতে তাঁকে দীর্ঘ আইনি লড়াই, পুলিশি রিমান্ড এবং কারাবাসের মুখোমুখি হতে হয়।

আরও পড়ুনঃ  রায়পুরে গেম খেলার সময় মোবাইল বিস্ফোরণ, আহত ২

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ৩ আগস্ট আদালত থেকে জামিন লাভ করেন জাহের আলভী। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর ব্যক্তিগত মানসিক চাপ কাটিয়ে উঠতে কিছুটা সময় নেন তিনি। অবশেষে সমস্ত আইনি জটিলতা পেছনে ফেলে সাত মাসের স্থবিরতার অবসান ঘটিয়ে আবারও পেশাগত জীবনে ফিরে অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।