নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

অক্টোবর ১৫, ২০২৬ ১০:০৮ 👁️ ৯ views
Link Copied!

চারঘাট প্রতিনিধি : সংঘাত-সহিংসতা পরিহার করে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির ভিত্তিতে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে রাজশাহীর চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে নীতিমালা হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নিমপাড়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) কার্যক্রমের আওতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), চারঘাট, রাজশাহী এ সভার আয়োজন করে।

আরও পড়ুনঃ  নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ।

সভা সঞ্চালনা করেন, পিএফজি চারঘাট উপজেলা সমন্বয়কারী সনি আজাদ।

সভায় উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী এস এম শফিকুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর রোকনুজ্জামান রোকন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।

আরও পড়ুনঃ  ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মনোভাব বাড়াতে হবে। মতপার্থক্য বা বিরোধ দেখা দিলে সংঘাতের পথ বেছে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। পাশাপাশি সামাজিক বিভেদ দূর করে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্টের সদস্যবৃন্দসহ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) সদস্যরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।