নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

অক্টোবর ১৫, ২০২৬ ১১:০৫ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সৌদি সংঘাতে রেমিট্যান্স ও কর্মসংস্থানে নতুন শঙ্কা - ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হারপুর গ্রামের জসিম স্টোরের দক্ষিণ পাশে কোর্ট ঢালুমোড় থেকে কাশিয়াডাঙ্গাগামী পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলসহ মোঃ আল আমিন (৪৩) ও তাঁর স্ত্রী মোসাঃ সিমা খাতুনকে (৩৮) আটক করা হয়। পরে তাঁদের দখলে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে স্কচ টেপ দিয়ে মোড়ানো ১০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২০০ গ্রাম বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

এ ছাড়া তাঁদের কাছ থেকে লাল-কালো রঙের একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল ও একটি রেডমি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়। উদ্ধার করা আলামতের মোট আনুমানিক মূল্য ৮ লাখ ১০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ রয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

গ্রেপ্তার মোঃ আল আমিন ও মোসাঃ সিমা খাতুন রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন গোলজারবাগ গুড়িপাড়া এলাকার বাসিন্দা। মোঃ আল আমিন রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও সিমা খাতুনকে (৩৮) একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা বলে জানা গেছে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি তদন্ত জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দুই হাজার পিস ইয়াবাসহ ওই শিক্ষক দম্পতিকে গ্রেফতার করেন। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় মামলা দায়েরের বিষয়টি এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।