নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী

অক্টোবর ১৫, ২০২৬ ১১:৫০ 👁️ ৩৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে, মানুষ উচ্ছ্বসিত হবে। এই সফর হিন্দুধর্মাবলম্বীদের জন্য আরও বড় পাওয়া, কারণ তিনি দুর্গাপূজার সময়ে রাজশাহীতে আসছেন।

আরও পড়ুনঃ  দুই দশকের অপেক্ষার পর ‘ইত্যাদি’তে গান গাওয়ার স্বপ্ন পূরণ পুতুলের

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মেলনকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এর আগে কোনো সরকারপ্রধান পূজার মধ্যে রাজশাহীতে আসেননি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন; এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। তিনি রাজশাহীর মানুষকে অত্যন্ত ভালোবাসেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াও রাজশাহীকে খুব ভালোবাসতেন। এজন্য তাঁরা রাজশাহীতে বারবার এসেছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও এই রাজশাহী ও রাজশাহীর মানুষকে অত্যন্ত ভালোবাসেন।’

আরও পড়ুনঃ  পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের

তিনি বলেন, এই সফর যাতে সুশৃঙ্খল ও সুন্দর হয়, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপত্তা ও শৃঙ্খলায় যাতে কোনো ত্রুটি না থাকে, সেভাবে সবাইকে কাজ করতে হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সফর সফল, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  ১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট ও রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ প্রমুখ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।