নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অক্টোবর ১৯, ২০২৬ ৯:০০ 👁️ ২৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা হতে ১৪৭ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।

আরও পড়ুনঃ  ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, সোমবার (১৯ অক্টোবর) ৯:৪০ ঘটিকায় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নতুন হড়গ্রাম কাশিয়াডাঙ্গা বাইপাস রোড রেলক্রসিং এর পূর্ব পাশে প্রাম্ভিক আবাসিক এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মিনহাজুল মুন্না (৩০), পিতা: মোঃ জয়নাল আবেদিন দুলাল, সাং: আলীগঞ্জ উত্তর পাড়া, থানা: কাশিয়াডাঙ্গা, জেলা: রাজশাহী’কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ১৪৭ পিস ইয়াবা, ১ টি মোটর সাইকেল, ২ টি মোবাইল ফোন এবং নগদ ৩০০০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পরবর্তীতে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।