নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

অক্টোবর ২০, ২০২৬ ১০:৩৯ 👁️ ১০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসেও যে তারকারা সাধারণ মানুষের মতোই, তার প্রমাণ দিলেন বলিউড অভিনেত্রী কাজল।

আরও পড়ুনঃ  আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতেই হাত মুছতে দেখা গেছে তাকে। মুহূর্তটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ভিডিওটিতে দেখা যায়, নবমীর সকালে দুর্গাপূজার মণ্ডপে মিষ্টি খেতে খেতে গল্পে মেতে উঠেছিলেন কাজল। খাওয়া শেষে শাড়িতে হাত মুছে নেন তিনি। আর সেই দৃশ্যই ধরা পড়ে ভিডিওতে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেও কাজলের এই সহজ-স্বাভাবিক আচরণ ভক্তদের নজর কেড়েছে।

বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজল। বাঙালি পরিবারে জন্ম নিলেও বড় হওয়াটা তার মুম্বাইয়ে। তার এই ভিডিওতে এই কাণ্ডের মাধ্যমে বাঙালিয়ানার ছাপ পেলেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ  মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এমনিতেও মুম্বাইয়ে এই মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপূজার আয়োজনজুড়েই থাকে বাঙালিয়ানার ছোঁয়া। পরিবারের অন্য সদস্যদের মতো কাজলের সাজেও তার প্রতিফলন দেখা যায়। নবমীর সকালে নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের সাজে নজর কাড়েন তিনি।

সামাজিক মাধ্যমে কাজলের এই ভিডিও দেখে অনেকে তাকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ নিজেদের অভ্যাসের সঙ্গে মিল খুঁজে পেয়ে লিখেছেন, ‘এটা তো আমিও করি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।