স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ১০৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মিনহাজ হোসেন মিলন (৩৫)’কে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) ৭:৫০ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন গোছা বাজার হাজি মার্কেটের রং মিস্ত্রি মোঃ মিনহাজ হোসেন মিলন তার রং এর দোকানে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত দোকানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মিনহাজ হোসেন মিলন, পিতা: মোঃ মিজানুর রহমান, সাং: গোছা, থানা: মোহনপুর জেলা: রাজশাহী’কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ...
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ১০৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মিনহাজ হোসেন মিলন (৩৫)’কে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) ৭:৫০ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন গোছা বাজার হাজি মার্কেটের রং মিস্ত্রি মোঃ মিনহাজ হোসেন মিলন তার রং এর দোকানে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।
উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত দোকানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মিনহাজ হোসেন মিলন, পিতা: মোঃ মিজানুর রহমান, সাং: গোছা, থানা: মোহনপুর জেলা: রাজশাহী’কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ১০৬ গ্রাম হেরোইন এবং ২ টি মোবাইল জব্দ করা হয়।