নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

অক্টোবর ২১, ২০২৬ ১১:৫১ 👁️ ১২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরেই নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে নানা গুঞ্জন। অভিনেত্রী নাকি মা হতে চলেছেন। সম্প্রতি এমন গুঞ্জন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি পূর্ণিমা।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

এদিকে, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে এবার দেখা যাবে রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নতুন সিজনে বিচারকের আসনে। এর আগে অনুষ্ঠানটির একাধিক সিজনে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন অভিনেত্রী পূর্ণিমা। তবে এবার নবম সিজনে তার বদলে দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে।

আরও পড়ুনঃ  বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক

বিষয়টি সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তায় নিজেই নিশ্চিত করেছেন জয়া। রিয়েলিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্নাবিষয়ক কোনো অনুষ্ঠানে এবারই প্রথম বিচারক হিসেবে দেখা যাবে তাকে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগির দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’

আরও পড়ুনঃ  শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

এবার সেরা রাঁধুনীর বিচারক জয়া আহসানের সঙ্গে আরও দুজন বিচারকের দায়িত্ব পালন করবেন, তারা হচ্ছেন— পেশাদার শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন। ইতোমধ্যে শুরু হয়েছে ‘সেরা রাঁধুনী’ সিজন ৯-এর নিবন্ধন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। সেরা রাঁধুনীর বিজয়ী পুরস্কার পাবেন ১৫ লাখ টাকা।

অনুষ্ঠানটি প্রচার করা হবে মাছরাঙা টেলিভিশনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।