নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

অক্টোবর ২১, ২০২৬ ৩:১৮ 👁️ ৫৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে তাৎক্ষণিকভাবে বদলির নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

জানা গেছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীর সফর শেষে হযরত শাহ মখদুম বিমানবন্দরে বিদায়ের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পরই তাঁর বদলির এ আদেশ আসে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান।

আরও পড়ুনঃ  জনপ্রিয় ফিচার বন্ধ করছে ফেসবুক, কবে থেকে কার্যকর

এ সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলীও প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলান। অভিযোগ অনুযায়ী, হাত মেলানোর পর তিনি প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনার পরপরই তাঁকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ জারি হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।