নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

অক্টোবর ২৪, ২০২৬ ৮:১৭ 👁️ ৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে আনসার সদস্যের বিরুদ্ধে রোগী বহনের ভ্যান চালককে নির্যাতনের অভিযোগ উঠেছে। বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সম্প্রতি ওই ভ্যানচালক মারধরের শিকার হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেকে) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা জোরদারও দালালমুক্ত রাখতে সরকারী ভাবে ১০ জন আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। তাদের দায়িত্ব পালনে সচেষ্ট না থেকে রোগী বহনকারী একজন ভ্যানচালককে ও মারধর করে আহত করা হয়েছে। এঘটনায় তাদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের দাবি, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সপ্তাহে দুই দিন ভিজিট করার নিয়ম থাকলেও তারা প্রতিনিয়ত ভিতরে আসা যাওয়া করেন। অথচ আনসার সদস্যরা দেখেন না।

আরও পড়ুনঃ  ‘স্নাইপার’ মন্তব্যে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

এছাড়া বিভিন্ন দালাল চক্র প্রতিনিয়ত স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঢুকে রোগীদের তাদের নিজস্ব ক্লিনিকে নিয়ে গিয়ে টেস্ট করায়, সেগুলোও দেখেও দেখেন না। এছাড়া মাইকো এম্বুলেন্স দালাল চক্র ২৪ ঘন্টা ভিতরে বসে থাকে সেগুলোও আনসার সদস্যেরা দেখেও দেখেন না।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই পুর্বক দায়ী আনসার সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচতন মহল। স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত করার পাশাপাশি রোগী ও তাঁদের স্বজনদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

এ বিষয়ে জানতে চাইলে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প,প, কর্মকর্তা অমিত কুমার বলেন, এবিষয় আমাকে অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।