নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

তিন যুগ পর রাবি স্টেশনে থামল ট্রেন

অক্টোবর ২৫, ২০২৬ ৯:৫৩ 👁️ ২৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রায় তিন যুগের অপেক্ষা ও আন্দোলনের পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে যাত্রাবিরতি করেছে আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ও তিতুমীর এক্সপ্রেস। যাত্রাবিরতিকে ঘিরে শনিবার (২৪ অক্টোবর) রাতে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ব্যান্ড পার্টি ও মিষ্টি নিয়ে ট্রেনটিকে বরণ করে নেন তারা।

আরও পড়ুনঃ  জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

‎শনিবার রাতে সাগরদাঁড়ি এক্সপ্রেস এবং তিতুমীর এক্সপ্রেস রাবি রেলস্টেশনে পৌঁছালে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ব্যান্ড পার্টির তালে তালে আনন্দ করেন তারা এবং ট্রেনের যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

‎এ বিষয়ে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেল মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাথমিকভাবে দুটি ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য ট্রেনের যাত্রাবিরতির বিষয়েও আলোচনা চলছে শিক্ষার্থীদের স্বার্থে এ সুবিধা দীর্ঘমেয়াদি করতে হলে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বিশেষ করে ট্রেনে ভ্রমণের সময় অবশ্যই টিকিট কাটতে হবে এবং রেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না।”

আরও পড়ুনঃ  জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

‎সালাহউদ্দিন আম্মার বলেন, “দাঁড়িয়ে ভ্রমণ করতে হলেও স্ট্যান্ডিং টিকিট কেটে ভ্রমণ করতে হবে। এসব নিয়ম মেনে চললে শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। মধুমতী, বনলতা ও পদ্মা এক্সপ্রেসের যাত্রাবিরতির বিষয়টি এখনো বাকি রয়েছে। আপাতত এসব ট্রেনের যাত্রীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাটল বাসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বাদীকে হুমকির অভিযোগ, তানজিন তিশাকে আদালতে তলব

‎দীর্ঘদিনের আন্দোলনের পর পাওয়া এ সুযোগকে স্থায়ী করার আহ্বান জানিয়ে আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, “আমরা আজ আছি, কাল থাকব না কিন্তু এই সুযোগ যেন দীর্ঘদিন বজায় থাকে, সে দায়িত্ব সবাইকে নিতে হবে।”

‎এর আগে, দীর্ঘদিন ধরে রাবি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্টেশনটি কার্যত অকার্যকর থাকায় বিশেষ করে রাতে ট্রেনে যাতায়াতকারী শিক্ষার্থীদের রাজশাহী রেলস্টেশন থেকে ক্যাম্পাসে ফিরতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হতো। দীর্ঘ আন্দোলন ও দাবির পর অবশেষে তিতুমীর এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেসের যাত্রাবিরতির সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।