নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাদীকে হুমকির অভিযোগ, তানজিন তিশাকে আদালতে তলব

অক্টোবর ২৭, ২০২৬ ৮:৪৭ 👁️ ৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : শাড়ি নিয়ে বিরোধের জেরে করা মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। এ মামলায় অভিযোগ আমলে নিয়ে আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত।

আরও পড়ুনঃ  বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেছিলেন সানায়া চৌধুরী। তাঁর দাবি, ২০২৪ সালের ডিসেম্বরে একটি অনুষ্ঠানে পরার জন্য তিশা তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  ‘স্নাইপার’ মন্তব্যে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

 

সানায়ার অভিযোগ, শাড়ি ফেরত চাওয়া এবং মামলা করার পর তাঁকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয়। এমনকি অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে মামলা তুলে নেওয়ার চাপ দেওয়া এবং দেশ ছেড়ে চলে যাওয়ার ভয় দেখানোর অভিযোগও করেছেন তিনি। এসব ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানান বাদী।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এর আগে, শাড়ি নিয়ে করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছিল। ওই প্রতিবেদনের বিরুদ্ধে সানায়া চৌধুরী আদালতে নারাজি আবেদন করেন। গত ২৫ অক্টোবর আদালত তাঁর আবেদন মঞ্জুর করে অধিকতর তদন্তের জন্য মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর নির্দেশ দেন।

তবে নতুন মামলায় তানজিন তিশার বিরুদ্ধে আনা হুমকির অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।