নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

অক্টোবর ২৬, ২০২৬ ১১:১৭ 👁️ ২৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে পাচারের সময় ২০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার বহনকারী ভ্যানচালককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার উজানখোলসি শেখের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

আদালত সূত্রে জানা গেছে, একটি অটোতে করে ২০ বস্তা সার নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন সুকুমার নামের একজন অটো ভ্যানচালককে আটক করেন। খবর দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

আরও পড়ুনঃ  ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা ঘটনাস্থলে গিয়ে আটক সার জব্দ করেন ও ভ্যানচালক সুকুমারকে এক হাজার জরিমানা করেন। টাকা পরিশোধের পর সুকুমার মুক্তি পান। তবে কোন ডিলারের কাছ থেকে সারগুলো কেনা হয়েছিল তা নিয়ে প্রশাসন কোনো খোঁজ নেয়নি।

ভ্যানচালক সুকুমার জানান, অপরিচিত এক যুবক দুর্গাপুর ফায়ার সার্ভিস মোড় থেকে ২০ বস্তা সার তাহেরপুর বাজারের তিন রাস্তা মোড়ে পৌঁছে দেওয়ার জন্য তার ভ্যান ভাড়া করেছিলেন। তিনি সার নিয়ে সেদিকেই যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয়রা ভ্যানের গতিরোধ করে সার আটকান।

আরও পড়ুনঃ  নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সার নিয়ে অনিয়ম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।