নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অক্টোবর ২৬, ২০২৬ ১০:৩৯ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মাসুমকে (২৪) গ্রেপ্তার করেছে আরএমপি।

আরও পড়ুনঃ  হরমুজে কুয়েতি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

পবা থানা পুলিশ বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি মাসুম রাজশাহী নগরীর পবা থানার বাগধানী উলাপুর এলাকার মোঃ ওহেদুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে পবা থানার বাগধানী উলাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তোফাজ্জলকে (১৯)-কে আসামি মাসুম আঘাত করলে তোফাজ্জল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় পবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত মাসুম’কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

আরও পড়ুনঃ  এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।