নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রামেক হাসপাতাল ডেঙ্গুতে নারীর মৃত্যু

নভেম্বর ১, ২০২৬ ১০:৫৭ 👁️ ১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী চাঁপাইনবাবগঞ্জের নমোপাড়ার রুনা বেগম (৪০)। শনিবার (৩১ অক্টোবর) রাত ২:১০ টায় চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

রোববার (১ নভেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ।

হাসপাতাল সূত্রে জানায়, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত রুনা বেগমকে ৩০ অক্টোবর রাত ১২:৫৫ টায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি পেশায় গৃহিণী ছিলেন।

আরও পড়ুনঃ  পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৪০ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  মার্কিন কূটনৈতিক কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

রোববার (১ নভেম্বর) হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাবে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ জন কমেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।