নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নভেম্বর ২, ২০২৬ ১০:২০ 👁️ ১৩১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ী ( টলটলি পাড়া জয়রামপুর) গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে শিউলী খাতুন ও আফিয়া খাতুন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, ফি ১৫০ টাকা

সোমবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বেরিলাবাড়ী (টলটলিপাড়া জয়রামপুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু শিউলী খাতুন এর বয়স (আড়াই বছর) সে ওই গ্রামের সেরাজুল হকের মেয়ে এবং আফিয়া খাতুন (২) একই গ্রামের আনারুল ইসলাম এর মেয়ে।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বাড়ির পাশেই পুকুরের ধারে তারা খেলাধুলা করার করার সময় তারা পুকুরে পড়ে ডুবে যায়। শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

বাঘা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, পানিতে ডুবে শিশু দুইটি মারা গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।