নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ফের ‘এনকাউন্টার’ মধ্যপ্রদেশে! পুলিশ অফিসারকে পিষে দেয় ট্রাক

নভেম্বর ৪, ২০২৬ ১১:১৫ 👁️ ৭১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নাকা চেকিংয়ের সময় ওই আধিকারিক ১৮০০ লিটারের বেশি মদ-সহ একটা ট্রাক আটকান। জিজ্ঞাসাবাদ শুরু করলে পুলিশের হাত থেকে বাঁচতে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক।

আরও পড়ুনঃ  যে কারণে সাইবার পুলিশের দ্বারস্থ রাশমিকা-বিজয়

মধ্যপ্রদেশে ‘এনকাউন্টার’! মঙ্গলবার রাতে রাজ্যের পৃথক দুই জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ দুই অভিযুক্তের। অভিযোগ, পুলিশ ধরতে গেলে রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। আটকাতে গেলে গুলি চালান। পুলিশের দাবি, আত্মরক্ষার স্বার্থে পাল্টা গুলি চালায় তারা। আর তাতেই জখম হন দুই অভিযুক্ত!

আরও পড়ুনঃ  সৌদি আরবের কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা, বন্ধ সব ধরনের ভিসা

মধ্যপ্রদেশের দেবাসে কর্তব্যরত এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয় ট্রাকের ধাক্কায়। জানা গিয়েছে, গুজরাতে অবৈধ ভাবে ট্রাকে করে মদ পাচার হচ্ছে— গোপন সূত্রে এমন খবর পেয়ে এসএইচও দিলীপ পুরীর নেতৃত্বাধীন পুলিশের দল নাকা সোমবার ভোরে নাকা চেকিং শুরু করে ইনদওর-বেতুল জাতীয় সড়কের উপর।

নাকা চেকিংয়ের সময় ওই আধিকারিক ১৮০০ লিটারের বেশি মদ-সহ একটা ট্রাক আটকান। জিজ্ঞাসাবাদ শুরু করলে পুলিশের হাত থেকে বাঁচতে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। কিন্তু ট্রাকটি রাস্তার পাশের ডিভাইডারে উঠে যায়। সেই সময় ট্রাকের পিছনের চাকা পিষে দেয় দিলীপকে! ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশ আধিকারিকের।

আরও পড়ুনঃ  ভুটানের ‘মাইন্ডফুলনেস সিটি’তে একদিনে নির্মিত হলো ১০৮টি বৌদ্ধ স্তূপ

পুলিশ সুপার আদিত্য মিশ্র সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ট্রাকচালক গজেন্দ্র ওরফে আক্কু রাওয়াত। মঙ্গলবার আলিরাজপুর জেলা থেকে তাঁকে আটক করা হয়। দেবাসে আনার পথে অভিযুক্ত পুলিশকর্মীর থেকে রিভলবার কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। এমনকি, তাঁকে ধরতে গেলে গুলিও চালান। পুলিশের দাবি, আত্মরক্ষার স্বার্থে গুলি চালায় তারা। সেই গুলি লাগে গজেন্দ্রের পায়ে। জখম অবস্থায় তাঁকে প্রথমে দেবাস জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে অবস্থার অবনতির কারণে ইনদওরের একটি হাসপাতালে পাঠানো হয় ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।