নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

নভেম্বর ৭, ২০২৬ ১০:৩৪ 👁️ ১৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘ধর্মন’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। এবার সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী শ্রীলীলা। প্রথমবারের মতো একই ছবিতে দেখা যাবে রজনীকান্ত ও শ্রীলীলাকে। প্রায় ৫০ বছরের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও এই জুটির পর্দায় রসায়ন কেমন হবে, তা নিয়ে ইতিমধ্যে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। সম্প্রতি শ্রীলীলার যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা।

আরও পড়ুনঃ  প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে গৃহবন্দি, নতুন দায়িত্বে আলিয়ানা

ছবিটি পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। শ্রীলীলাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা। এতে অভিনেত্রীর উপস্থিতির ঝলক তুলে ধরা হয়েছে। রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও ‘ধর্মন’ ছবিতে অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খান্না। পরিচালক অশ্বথ মারিমুথুর সঙ্গেও এটিই রজনীকান্তের প্রথম কাজ।

আরও পড়ুনঃ  শুটিং রেঞ্জে দুর্ঘটনায় গুলিবিদ্ধ পরিচালক মাইকেল মান

ছবিটির এক ঝলক প্রকাশের পর থেকেই রজনীকান্তের চরিত্র নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তাঁকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যেতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে চরিত্রটির পরিচয় দিতে নির্মাতারা ব্যবহার করেছেন ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ, যার অর্থ খারাপ মানুষ। ফলে ছবিতে রজনীকান্তকে প্রচলিত নায়কের বাইরে কিছুটা নেতিবাচক বা ধূসর চরিত্রে দেখা যেতে পারে বলে ধারণা করছেন অনুরাগীরা।

১৯৭৮ সালে মুক্তি পাওয়া রজনীকান্তের ‘মুলম মলারুম’ ছবির চরিত্রের সঙ্গেও নতুন ছবির চরিত্রের কিছুটা মিল খুঁজে পাচ্ছেন ভক্তরা। প্রকাশিত কয়েকটি দৃশ্যে তাঁর হাতে রক্তের দাগ দেখা যাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে চরিত্রটির প্রকৃত রূপ সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু জানাননি।

জানা গেছে, ‘ধর্মন’ ছবির তৃতীয় পর্যায়ের শুটিং গত সেপ্টেম্বরে শেষ হয়েছে। বর্তমানে চলছে শেষ পর্যায়ের কাজ। ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে ‘পেটা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টাইয়ন’ ও ‘কুলি’ ছবিতে রজনীকান্তের সঙ্গে কাজ করেছেন তিনি।

আরও পড়ুনঃ  সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

অন্যদিকে, তামিল চলচ্চিত্রে নিজের অবস্থান ক্রমেই শক্ত করছেন শ্রীলীলা। চলতি বছরের শুরুতে ‘পরাশক্তি’ ছবির মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হয় তাঁর। এরপর থেকেই একাধিক বড় বাজেটের ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন তিনি। ধনুষ ও মমুটির আগামী ছবি ‘ওম’-এ ধনুষের স্ত্রী রোজা চরিত্রে অভিনয় করছেন শ্রীলীলা। এ ছাড়া অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ ছবিতেও দেখা যাবে তাঁকে।

‘ধর্মন’ ছবির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।