নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

নভেম্বর ৭, ২০২৬ ১০:৩৯ 👁️ ১৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : এরই মধ্যে একাধিক পুরুষের নাম জড়িয়েছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীর সঙ্গে। এবার তালিকায় যুক্ত মেহেদী হাসান হৃদয়ের নাম। গুঞ্জন উঠেছে ‘বরবাদ’ খ্যাত এই পরিচালকের সঙ্গে প্রেম করছেন দীঘি। বিষয়টি নিয়ে সরব মুখ খুলেছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া

দীঘি জানিয়েছেন, গুজবে কান দেন না তিনি। পাশাপাশি বিরক্তও হন না। তিনি মনে করেন একজন শোবিজ তারকাকে ঘিরে গুঞ্জন ছড়ানো অস্বাভাবিক না। সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রশ্নের সম্মুখীন হলে এভাবে সামলান বিষয়টি।

আরও পড়ুনঃ  রাজশাহীর চারঘাটে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আসাদুজ্জামান জুয়েল

দীঘি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’

আরও পড়ুনঃ  এলপিজির দামে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

তার কথায়, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’

এদিকে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বিদায় নামে একটি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। এতে আরও অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়া প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।