আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিন করে।
নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র্যালি
স্টাফ রিপোর্টার : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় দিবসের প্রেক্ষাপট, তাৎপর্য ও ফলাফল তুলে ধরে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। এছাড়াও অতিথি বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. জিএম শফিউর রহমান, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. আনোয়ার হোসেন উজ্জ্বল, মতিহার থানাধীন ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনসার আলী প্রমুখ। আলোচনা সভার...
স্টাফ রিপোর্টার : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন আইন বিভাগের প্রভাষক জনাব মো. আবু সাঈদ। আলোচনা অনুষ্ঠানে ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোহাম্মদ আজিবার রহমানসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিন করে।