নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জাপানে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নভেম্বর ৮, ২০২৬ ৫:৩৩ 👁️ ৪১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য স্মরণ এবং দিবসটির চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দূতাবাসে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ ছাড়া ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সিপাহি-জনতার ঐক্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তৎকালীন সময়ে বীর সেনানী ও সাধারণ মানুষের অবদান তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
উন্মুক্ত আলোচনায় জাপানপ্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তারা দিবসটির সামাজিক, রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্য ও সংহতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ দিনের চেতনাকে ধারণ করে প্রবাসে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে দূতাবাসের কাউন্সেলর ও চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ সফিউল আজম ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের এক সংকটময় সময়ে এ দিনের ঘটনাবলি দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় গতিপথে সুদূরপ্রসারী প্রভাব রেখেছিল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি সবাইকে দিবসটির মূল চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আত্মদানকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।