নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের গুরুত্বপূর্ণ সম্পদ : অর্থমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ ৭:১২ 👁️ ৬৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সঠিক ও নির্ভরযোগ্য ডাটা। তথ্য-উপাত্তের নির্ভুলতার ওপর ভিত্তি করেই আগামী দিনের সঠিক সরকারি নীতি ও পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব। উপাত্ত সবার জন্য উন্মুক্ত থাকবে উল্লেখ করে তিনি বলেন, উপাত্ত ও তথ্যে স্বচ্ছতা এনে অর্থনীতিকে গণমুখী ও বিশ্বাসযোগ্য করতে হবে।

আরও পড়ুনঃ  নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

রোববার (৮ নভেম্বর) ঢাকায় পরিসংখ্যান ভবন অডিটরিয়ামে ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের স্পষ্ট অবস্থান উল্লেখ করে মন্ত্রী বলেন, বিবিএস-কে কাজের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তথ্যের গোপনীয়তা রক্ষা নয়, বরং উন্মুক্ত তথ্য ব্যবস্থার প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যাতে প্রাপ্ত ফিডব্যাকের ভিত্তিতে ভুলত্রুটি সংশোধন করা যায়। তিনি বলেন, তথ্যের সাথে ম্যানিপুলেশন করা মানে নিজের সাথে প্রতারণা করা। তথ্যের সঠিকতা ও জনআস্থা অর্জনে কোনো আপস করা যাবে না।

আরও পড়ুনঃ  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

তিনি আরো বলেন, ফরেনসিক অডিটের উদ্দেশ্য বিগত কোনো উদ্যোগকে আক্রমণ করা নয়, বরং সমস্যার গভীরে গিয়ে রোগের প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। সঠিক ডাটা ছাড়া সুনির্দিষ্ট গবেষণা পরিচালনা করা সম্ভব নয়। তিনি ওয়ান সিটিজেন, ওয়ান ওয়ালেট, ওয়ান কার্ড বাস্তবায়নের অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও কর্মসূচির সাথে বিবিএস যেভাবে এলাইন হয়ে কাজ করছে, তা প্রশংসনীয়। মন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়সহ সকল কর্মকর্তা-কর্মচারীকে তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান। বিবিএস-এর বিদ্যমান জনবল সংকট নিরসনে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে তথ্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি।
#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।