নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

১৫ নভেম্বর : ইতিহাসের এই দিনে

নভেম্বর ১৫, ২০২৬ ১০:৩৯ 👁️ ৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইতিহাসের পাতায় প্রতিটি দিনই কোনো না কোনো ঘটনা, অর্জন কিংবা স্মরণীয় ব্যক্তিত্বের কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কোনো ঘটনা বদলে দিয়েছে রাষ্ট্রের রাজনৈতিক গতিপথ, কোনো আবিষ্কার খুলে দিয়েছে বিজ্ঞানের নতুন দিগন্ত। আবার এই দিনেই পৃথিবীতে জন্ম নিয়েছেন বহু খ্যাতিমান ব্যক্তি, যাদের অবদান আজও স্মরণীয়।

এ ছাড়া, ইতিহাসের বিভিন্ন সময়ে এই দিনে ঘটেছে উল্লেখযোগ্য নানা ঘটনা। রোববার (১৫ নভেম্বর) এর উল্লেখযোগ্য ঘটনাবলি নিচে দেওয়া হলো–

ঘটনা

৬৫৫ – উইনওয়েডের যুদ্ধ : মার্সিয়ার পেন্ডা নর্থামব্রিয়ার ওসউইউ-এর কাছে পরাজিত হন।
১৩১৫ – মরগার্টেনের যুদ্ধ : সুইস আইডগেনোসেনশ্যাফট প্রথম লিওপোল্ডের সেনাবাহিনীকে অতর্কিত আক্রমণ করে।
১৫৩২ – ইনকা সাম্রাজ্যে স্পেনীয় বিজয় : ফ্রান্সিসকো পিজারোর নেতৃত্বে এর্নান্দো দে সোতোর অধীন স্পেনীয় কনকুইস্তাদররা কাহামার্কার বাইরে ইনকা সম্রাট আতাহুয়ালপার সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেন।
১৫৩৩ – ফ্রান্সিসকো পিজারো ইনকা সাম্রাজ্যের রাজধানী কুজকোতে পৌঁছান।
১৬২১ – উত্তর ভারতের কাংড়া দুর্গ মোগল সম্রাট জাহাঙ্গীরের দখলে আসে।
১৭০৫ – রাকোচির স্বাধীনতা যুদ্ধ : হাবসবার্গ সাম্রাজ্য ও ডেনমার্ক হাঙ্গেরির কুরুচদের বিরুদ্ধে জিবোউয়ের যুদ্ধে জয়লাভ করে।
১৭৬০ – ভাল্লেত্তায় দ্বিতীয়বার নির্মিত কাস্তেলানিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
১৭৭৭ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ : ১৬ মাস বিতর্কের পর মহাদেশীয় কংগ্রেস আর্টিকেলস অব কনফেডারেশন অনুমোদন করে।
১৭৯১ – আমেরিকায় প্রথম ক্যাথলিক কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৭৯৫ – লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়।
১৮০৬ – পাইক অভিযান : লেফটেন্যান্ট জেবুলন পাইক কলোরাডোর রকি পর্বতমালার পাদদেশে একটি পর্বতশৃঙ্গ দেখতে পান, যা পরে তার সম্মানে পাইকস পিক নামে পরিচিত হয়।
১৮০৬ – আমেরিকায় প্রথম কলেজ ম্যাগাজিন প্রকাশিত হয়।
১৮৩০ – প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।
১৮৩৭ – আইজাক পিটম্যানের শর্টহ্যান্ড পদ্ধতি প্রথম প্রকাশিত হয়।
১৮৪২ – চেরোকি জাতিতে দাস বিদ্রোহ শুরু হয়।
১৮৪৯ – নিউ অরলিন্সে লুইজিয়ানা স্টিমবোটের বয়লার বিস্ফোরণে ১৫০ জনের বেশি মানুষ নিহত হন।
১৮৫৯ – প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে।
১৮৬২ – বাংলাদেশ ভূখণ্ডে প্রথম রেলপথ চালু করে ব্রিটিশ সরকার
১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধ : ইউনিয়ন জেনারেল উইলিয়াম টেকুমসে শারম্যান জর্জিয়ার মধ্য দিয়ে সাভানার দিকে তার সমুদ্র অভিযান শুরু করেন।
১৮৮৪ – বার্লিন সম্মেলন ১৫ নভেম্বর ১৮৮৪ সালে শুরু হয় এবং ২৬ ফেব্রুয়ারি ১৮৮৫ সালে সাধারণ আইন স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়, যা নতুন সাম্রাজ্যবাদ যুগে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশ ও বাণিজ্য নিয়ন্ত্রণ করে।
১৮৮৯ – ব্রাজিল গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয়।
১৮৯৯ – দ্বিতীয় বোয়ের যুদ্ধ : চিভলির যুদ্ধে একটি ব্রিটিশ সাঁজোয়া ট্রেন অতর্কিত আক্রমণের শিকার হয়; ৮০ জন সৈন্যসহ যুদ্ধ সংবাদদাতা উইনস্টন চার্চিল বন্দি হন।
১৯০৪ – জিলেট ব্লেড প্যাটেন্ট করেন সি জিলেট।
১৯১৩ – রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন।
১৯১৭ – এদুসকুন্তা নিজেকে ফিনল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ঘোষণা করে, যা রাশিয়া থেকে তার স্বাধীনতা ঘোষণার পথ তৈরি করে।
১৯২০ – জেনেভায় প্রথম লীগ অব নেশন্সের সভা হয়।
১৯২০ – মুক্ত শহর ডানজিগ প্রতিষ্ঠিত হয়।
১৯২২ – ইকুয়েডরের গুয়াকিলে সাধারণ ধর্মঘট চলাকালে কমপক্ষে ৩০০ জনকে হত্যা করা হয়।
১৯২৪ – কলকাতা কর্পোরেশনের মুখপত্র মিউনিসিপ্যাল গেজেটের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯২৬ – রেডিও এনবিসির সম্প্রচার শুরু ২৪টি কেন্দ্র থেকে।
১৯২৮ – আরএনএলআই লাইফবোট মেরি স্ট্যানফোর্ড রাই হারবারে উল্টে যায়, এতে ১৭ জন নাবিকের সবাই নিহত হন।
১৯৩২ – ওয়াল্ট ডিজনি আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয়।
১৯৩৩ – থাইল্যান্ড তার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করে।
১৯৩৫ – ফিলিপিন কমনওয়েলথের উদ্বোধন হয়।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ : গুয়াদালকানালের নৌযুদ্ধ মিত্রবাহিনীর নির্ণায়ক বিজয়ের মাধ্যমে শেষ হয়।
১৯৪৩ – হলোকাস্ট : জার্মান এসএস নেতা হাইনরিখ হিমলার জিপসিদের ইহুদিদের মতো একই স্তরে রেখে কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানোর নির্দেশ দেন।
১৯৪৯ – মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
১৯৫১ – নিকোস বেলোয়ানিসসহ ১১ জন সহযোদ্ধাকে গ্রিসের কমিউনিস্ট পার্টি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
১৯৫৫ – সেন্ট পিটার্সবার্গ মেট্রোর প্রথম অংশ চালু হয়।
১৯৫৭ – শর্ট সোলেন্ট ৩ বিমান চেসেলের কাছে বিধ্বস্ত হয়।
১৯৫৯ – কানসাসের হলকম্বের কাছে ক্লাটার পরিবারের চার সদস্যকে পেরি স্মিথ ও রিচার্ড হিকক হত্যা করে, যা পরে ট্রুম্যান ক্যাপোট তার ইন কোল্ড ব্লাড গ্রন্থে লিপিবদ্ধ করেন।
১৯৬৫ – ক্রেইগ ব্রিডলাভ ইউটার বনভিল সল্ট ফ্ল্যাটসে তার স্পিরিট অব আমেরিকা গাড়িতে ৬০০ দশমিক ৬০১ মাইল প্রতি ঘণ্টা গতির স্থল গতির রেকর্ড স্থাপন করেন।
১৯৬৬ – জেমিনি প্রকল্প : জেমিনি ১২ আটলান্টিক মহাসাগরে নিরাপদে অবতরণের মাধ্যমে কর্মসূচির শেষ অভিযান সম্পন্ন করে।
১৯৬৭ – নর্থ আমেরিকান এক্স-১৫ কর্মসূচির একমাত্র প্রাণহানি ঘটে ১৯১তম উড্ডয়নে, যখন পরীক্ষামূলক পাইলট মাইকেল জে. অ্যাডামস মোহাভি মরুভূমির উপর বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হন।
১৯৬৮ – ক্লিভল্যান্ড ট্রানজিট সিস্টেম পশ্চিম গোলার্ধে প্রথম দ্রুত পরিবহন ব্যবস্থা হিসেবে শহরের কেন্দ্র থেকে প্রধান বিমানবন্দর পর্যন্ত সরাসরি সেবা চালু করে।
১৯৬৯ – স্নায়ুযুদ্ধ : সোভিয়েত সাবমেরিন কে-১৯ বারেন্টস সাগরে মার্কিন সাবমেরিন ইউএসএস গ্যাটোর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
১৯৬৯ – ভিয়েতনাম যুদ্ধ : ওয়াশিংটন ডি.সি.তে যুদ্ধবিরোধী ২,৫০,০০০ থেকে ৫,০০,০০০ বিক্ষোভকারী ‘মৃত্যুর বিরুদ্ধে মিছিল’সহ শান্তিপূর্ণ বিক্ষোভ করেন।
১৯৭১ – ইন্টেল বিশ্বের প্রথম বাণিজ্যিক একক-চিপ মাইক্রোপ্রসেসর ৪০০৪ বাজারে আনে।
১৯৭৬ – রেনে লেভেস্ক ও পার্তি কেবেকোয়া ক্ষমতায় আসে, যা ২০শ শতাব্দীতে কুইবেকের স্বাধীনতার পক্ষে প্রথম সরকার।
১৯৭৮ – কলম্বোর কাছে একটি ভাড়া করা ডগলাস ডিসি-৮ বিমান বিধ্বস্ত হয়ে ১৮৩ জন নিহত হন।
১৯৭৯ – উনাবোম্বার টেড কাজিনস্কির পাঠানো একটি প্যাকেজ শিকাগো থেকে ওয়াশিংটন ডি.সি.গামী ফ্লাইটের কার্গো হোল্ডে ধোঁয়া ছড়ায়, ফলে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।
১৯৮১ – বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিচারপতি আবদুস সাত্তার বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৩ – তুর্কি অধিকৃত সাইপ্রাসের স্বাধীনতা ঘোষণা করা হয়।
১৯৮৪ – জার্মানীর রাজধানী বার্লিনে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশগুলোকে ভাগ-বণ্টন করা নিয়ে একটি সম্মেলন হয়েছিল। ইতিহাসে সম্মেলনটি বার্লিন সম্মেলন নামে পরিচিত।
১৯৮৫ – মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের কাছে পাঠানো উনাবোম্বারের প্যাকেজ বিস্ফোরণে এক গবেষণা সহকারী আহত হন।
১৯৮৫ – হিলসবোরো ক্যাসলে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ও আইরিশ তাওসেক গ্যারেট ফিটজজেরাল্ড অ্যাংলো-আইরিশ চুক্তি স্বাক্ষর করেন।
১৯৮৭ – ব্রাসভে, রোমানিয়ায়, শ্রমিকরা নিকোলাই চাউশেস্কুর কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন।
১৯৮৭ – ডেনভারের স্ট্যাপলটন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় কন্টিনেন্টাল এয়ারলাইন্স ফ্লাইট ১৭১৩ বিধ্বস্ত হয়ে ২৫ জন নিহত হন।
১৯৮৮ – সোভিয়েত ইউনিয়নে, মনুষ্যবিহীন শাটল বুরান তার একমাত্র মহাকাশ যাত্রা সম্পন্ন করে।
১৯৮৮ – প্রথম ফেয়ারট্রেড লেবেল ম্যাক্স হাভেলার নেদারল্যান্ডসে চালু হয়।
১৯৮৮ – পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা ঘোষণা দেন।
১৯৯০ – কমিউনিস্ট গণপ্রজাতন্ত্রী বুলগেরিয়া বিলুপ্ত হয় এবং নতুন প্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠিত হয়।
১৯৯০ – স্পেস শাটল আটলান্টিস প্রতিরক্ষা বিভাগের জন্য গোপন মিশন এসটিএস-৩৮-এ উৎক্ষেপণ করা হয়।
১৯৯৪ – ফিলিপাইনের মিন্দোরো দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে ৭৮ জন নিহত, ৪৩০ জন আহত হন এবং ৮.৫ মিটার উঁচু সুনামি সৃষ্টি হয়।
১৯৯৭ – মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান একটেল (বর্তমানে রবি) ঢাকায় সেবাদান কার্যক্রম শুরু করে।
২০০০ – লুয়ান্ডা থেকে উড্ডয়নের পর একটি ভাড়া করা আন্তোনভ আন-২৪ বিমান বিধ্বস্ত হয়ে ৪০ জনের বেশি মানুষ নিহত হন।
২০০০ – ভারতের ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়।
২০০১ – মাইক্রোসফট উত্তর আমেরিকায় এক্সবক্স গেম কনসোল বাজারে আনে।
২০০২ – হু জিনতাও চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন এবং নতুন নয় সদস্যের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি উদ্বোধন করা হয়।
২০০৩ – ২০০৩ ইস্তাম্বুলে বোমা হামলার প্রথম দিনে দুটি সিনাগগে গাড়ি বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত ও ৩০০ জন আহত হন।
২০০৬ – আল জাজিরা ইংরেজি বিশ্বব্যাপী সম্প্রচার শুরু করে।
২০০৭ – ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানে, এতে আনুমানিক ৫,০০০ মানুষ নিহত হয় এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের কিছু অংশ ধ্বংস হয়।
২০১০ – চীনের সাংহাইয়ে একটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে ৫৮ জন নিহত হন।
২০১২ – শি জিনপিং চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন এবং নতুন সাত সদস্যের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি উদ্বোধন করা হয়।
২০১৬ – হংকংয়ের হাইকোর্ট নির্বাচিত রাজনীতিবিদ ইয়াউ ওয়াই-চিং ও বাজিও লিউংকে শহরের আইন পরিষদ থেকে নিষিদ্ধ করে।
২০১৭ – অ্যাথেন্সের বাইরে বন্যায় ২৫ জন নিহত হন।
২০২০ – লুইস হ্যামিল্টন তুর্কি গ্র্যান্ড প্রিক্স জিতে তার সপ্তম ফর্মুলা ওয়ান চালক শিরোপা নিশ্চিত করেন, যা মাইকেল শুমাখারের সর্বকালের রেকর্ডের সমান।
২০২২ – বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছায়।
২০২৫ – মেক্সিকোজুড়ে কার্লোস মানজো হত্যার পর সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
২০২৫ – বাংলাদেশের গাজীপুরের ড্রিম স্কোয়ার রিসোর্টে প্রথমবারের মত বাংলা উইকিসম্মেলন অনুষ্ঠিত হয়।

জন্ম

১৬৭০ – বার্নার্ড ম্যান্ডেভিল, অ্যাংলো-ডাচ দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ এবং ব্যাঙ্গ রচয়িতা।
১৭৩৮ – উইলিয়াম হার্শেল, জার্মান বংশোদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ এবং সুরকার।
১৮৬২ – গেরহার্ট হাউপ্টমান, জার্মান লেখক, কবি, নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার।
১৮৭৪ – আগস্ট ক্রোগ, ডেনিশ প্রাণিবিজ্ঞানী ও শারীরবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।
১৮৭৫ – বিরসা মুন্ডা, ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক।
১৮৯১ – পশুপতি ভট্টাচার্য, খ্যাতনামা চিকিৎসক ও সাংবাদিক।
১৮৯৬ – রণদাপ্রসাদ সাহা, বাংলাদেশী সমাজসেবক এবং দানবীর ব্যক্তিত্ব।
১৯০৭ – ক্লজ ফন স্টফেনবার্গ, জার্মান সামরিক কর্মকর্তা।
১৯২৫ – ইয়ুলি ড্যানিয়েল, রাশিয়ান কবি ও লেখক।
১৯২৯ – এড অ্যাসনার, মার্কিন অভিনেতা, গায়ক ও প্রযোজক।
১৯৩৬ – এইচ. বি. বেইলি – মার্কিন রেসিং কার ড্রাইভার।
১৯৪০ – স্যাম ওয়াটারস্টন, মার্কিন অভিনেতা।
১৯৪৫ – মুফতি ফজলুল হক আমিনী বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ ও আইন বিশেষজ্ঞ।
১৯৫৪ – বারী সিদ্দিকী, বাংলাদেশের ফোক গায়ক এবং বংশীবাদক।
১৯৫৯ – টিবর ফিসার, ইংরেজ লেখক।
১৯৬৭ – চূর্ণী গাঙ্গুলি, বাঙালি ভারতীয় অভিনেত্রী।
১৯৬৮ – মঞ্জুরুল ইসলাম আফেন্দী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব।
১৯৮২ – কালু উছে, নাইজেরিয়ান ফুটবলার।
১৯৮৬ – সানিয়া মির্জা, ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড়।
১৯৯১ – শাইলিন উডলি, মার্কিন অভিনেত্রী।
১৯৯৩ – পাওলো দিবালা, আর্জেন্টিনীয় ফুটবলার।
১৯৯৫ – সুস্মিতা চট্টোপাধ্যায়, বাঙালি ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু

১৬২৯ – বেথলেন গ্যাবর, হাঙ্গেরির রাজা।
১৬৩০ – জোহান্নেস কেপলার, জার্মান গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী॥
১৮৫৬ – মধুসূদন গুপ্ত, প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালি চিকিৎসক।
১৯১৬ – হেনরিক সিয়েনকিয়েভিচ, নোবেলজয়ী পোলিশ ঔপন্যাসিক।
১৯১৯ – আলফ্রেড ভের্নের, নোবেলজয়ী সুইস রসায়নবিদ।
১৯২৩ – পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক-সম্পাদক।
১৯৪৯ – নাথুরাম গডসে, মহাত্মা গান্ধীর হত্যাকারী, ফাঁসি।
১৯৫৯ – চার্লস উইলসন, পদার্থবিজ্ঞানী, নোবেল বিজয়ী।
১৯৭০ – কালীপদ পাঠক, প্রখ্যাত বাঙালি টপ্পাগায়ক।
১৯৮১ – এনিড মারকেয়, মার্কিন অভিনেত্রী।
১৯৮৬ – মুহাম্মাদ তাকি মোদাররেস রাজাভি, ইরানের আলেম, গবেষক ও সাহিত্যিক।
১৯৮৭ – শ্যামল মিত্র, ভারতীয় বাঙালি গায়ক, সুরকার ও সঙ্গীত শিল্পী।
২০০১ – শ্রীস্বপন কুমার, শ্রীভৃগু, ডাক্তার এস এন পাণ্ডে নামে পরিচিত গোয়েন্দা কাহিনীকার, জ্যোতিষী ও ডাক্তার সমরেন্দ্র নাথ পাণ্ডে।
২০০৫ – আরটো সাল্মিনেন, ফিনিশ সাংবাদিক ও লেখক।
২০২০ – সৌমিত্র চট্টোপাধ্যায়, দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী কিংবদন্তি ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, আবৃত্তিকার।
২০২১ – বাংলাদেশি সাহিত্যিক হাসান আজিজুল হক।
২০২৪ – আশীষ খান দেবশর্মা,ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ও সরোদ বাদক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।