নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

নভেম্বর ১৫, ২০২৬ ১২:২৬ 👁️ ৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের মতিহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী এবং ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মতিহার থানা পুলিশ কাজলা পুরাতন বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কাজলা বিলপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. নাদিম মোস্তফা ওরফে মানিক (২২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্যে, আসামি মানিকে’র বিরুদ্ধে মতিহার থানায় ১টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

অপরদিকে, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একই তারিখ বিকেল আনুমানিক সোয়া ৫টায় কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দামকুড়া থানার জোতরাবন গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. ইয়ামিন (২০)-এর হেফাজত থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং একই গ্রামের মো. মানিক হোসেনের ছেলে মো. রাশেদ আলী ছোটন (২১)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। অপরদিকে, ছোটনকে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে স্বাস্থ্য পরীক্ষা করানো হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।