নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে ১৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নভেম্বর ১৫, ২০২৬ ১০:১১ 👁️ ১০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার দূর্গাপুর থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৮৮ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, শনিবার (১৪ নভেম্বর) বেলা ১ ঘটিকায় এসআরবি-৫, সিপিএসসি, রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন গগনবাড়ীয়া বাজারস্থ পাকা রাস্তার উপর কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।

উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামী মোঃ মারজাদ হোসেন অনিক (২৫), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং-বাজেকাজলা খরবনা, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ১৮৮ পিস ইয়াবা উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দপূর্বক উদ্ধার করে।

পরবর্তীতে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।