মোঃ মজিদুল হক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় বাকইল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নেজামপুর ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন।
নেজামপুর ইউনিয়ন কৃষকদলের বার্ষিক সম্মেলনে তৃণমূল নেতাকর্মীদের সমর্থনের মধ্য দিয়ে ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সহিরুল ইসলামকে সভাপতি, আব্দুল মালেককে সাধারণ সম্পাদক এবং রোপন আলীকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩০ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিতে বলা হলো।
উক্ত সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মো দুরুল হোদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ তসিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, নাচোল উপজেলা যুবদলের সভাপতি মো আশিক মাহমুদ সহ বিএনপির স্থানীয় নেত্বিবৃন্দ
কৃষকদলের বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা তসিকুল ইসলাম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে খাল খনন করেছেন, কৃষি জমিতে সেচ ব্যবস্থা তৈরি করে দিয়েছেন। তাঁরই উত্তরসূরি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের কৃষকদের কৃষি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন। অনেক জায়গায় বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আমাদের কৃষকদের সার্বিক সহযোগিতার জন্য আমাদের কৃষকদলের এই কমিটি কাজ করে যাবে।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ লক্ষ কৃষকের সুদসহ কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন।”

