নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর

নভেম্বর ২০, ২০২৬ ১১:৫৬ 👁️ ২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে তাকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর নগরের মহিষবাথান গোরস্থানে মায়ের কবর জিয়ারত করতে যান নুরুজ্জামান টুকু। সেখান থেকেই রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে স্বজনেরা গোরস্থান থেকে তার মোটরসাইকেলটি বাড়িতে নিয়ে যান।

নুরুজ্জামান টুকু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ তার বড় ভাই।

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নুরুজ্জামান টুকুকে রাজপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাজপাড়া থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।