নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

নভেম্বর ২৫, ২০২৬ ৮:৪৪ 👁️ ৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৪৯ গ্রাম গাঁজা ও ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ মহানগরীর লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজপাড়া থানার লক্ষীপুর (ভাটাপাড়া) গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. শাহজাহান (৩০) ও নওগাঁ জেলার মান্দা থানার পিরুলী বিলদুবলা গ্রামের মো. সোলেমান প্রামানিকের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার বালিয়াপুকুর (ছোটবটতলা) গ্রামে বসবাসরত মো. মিলন প্রামানিক (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে আসামি শাহজাহানের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৪৯ গ্রাম গাঁজা ও ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।