নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিয়ে করতে যাচ্ছেন পূজা হেগড়ে

সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৬:৪৭ 👁️ ১০২ views
Link Copied!

অনলাইন ডেস্ক: বলিউডে বাজছে একের পর এক বিয়ের সানাই। এবার সামনে আসল আরেক বলিউড অভিনেত্রী বিয়ের খবর। তিনি হলেন সালমান খানের নায়িকা পূজা হেগড়ে। শোনা গিয়েছিল ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার শুটিংয়ের সময় ভাইজানের সঙ্গে প্রেম করছিলেন পূজা। তখন সালমান বা পূজা কেউ কোন কথা বলেনি এই খবরে।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

এতে অনেকেই ধরে নিয়েছিল প্রেমের গুঞ্জন সত্য। কিন্তু গুঞ্জনে জল ঢেলে দিলো পূজার বিয়ের খবর। নাহ! সালমান খান নয়, পূজা বিয়ে করতে যাচ্ছেন মুম্বাইয়ের এক ক্রিকেটারকে। শোনা যাচ্ছে, এই ক্রিকেটারের সঙ্গে বেশ কয়েকদিন ধরে মেলামেশা করছেন পূজা। তারসঙ্গে নাকি সবকিছু পাকাপাকি হয়ে আছে। বাকি শুধু বিয়ের পিড়িতে বসার। বিয়ে বা প্রেম কোন বিষয়েই এখন মুখ খুলছেন না অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কে এই ক্রিকেটার? তা এখনো জানা যায় নি। অভিনেত্রীও প্রকাশ করেননি তার নাম। তবে বিভিন্ন সুত্র বলছে ভারতের জাতীয় দলের এক ক্রিকেটারের নাম। তিনি হলেন ভারতের টপ অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। এই সুত্র সঠিক কিনা তাও বলতে নারাজ অভিনেত্রী। তবে খুব শিগগিরই জীবনসঙ্গীর নাম প্রকাশ করবেন বলে জানান পূজা হেগড়ে।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

সিনেমার ক্যারিয়ারে এখনও পর্যন্ত খুব একটা সফল নন পূজা। হৃতিকের সঙ্গে ‘মহেঞ্জোদারো’ দিয়ে বলিউডে পা রাখেন পূজা। এর পর ‘রাধে শ্য়াম’, ‘সার্কাস’, ‘বিস্ট’-এর মতো চলচ্চিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে বলিউডেও নিয়মিত কাজ করছেন। সামনে বেশ কিছু বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। সামনে সালমান খানের সঙ্গে আরও দুটি সিনেমাতে দেখা যাবে পূজাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।