নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রামেক হাসপাতালে ভূয়া চিকিৎসক গ্রেফতার

ডিসেম্বর ৩০, ২০২৩ ৩:৪২ 👁️ ৯৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: শরীরে নামিদামি পোশাক। তার ওপর চিকিৎসকদের কাজে ব্যবহৃত অ্যাপ্রোন। কাঁধে ঝুলানো এসট্যাথেসকোপ।গলায় রয়েছে আবার আইডি কার্ড। আর হাতের আঙ্গুলে বেশ কয়েকটি স্বণের আংটি। যে কেউ প্রথম দেখায় মনে করতে পারেন তিনি একজন বড় মাপের এমবিবিএস চিকিৎসক। কিন্তু আসলে তিনি কোন চিকিৎসক নন। ভূয়া এসব আইডি কার্ড ব্যবহার করে প্রায়ই দিনই আসতেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চিকিৎসা সেবা দিতে।

আরও পড়ুনঃ  এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

অবশেষে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ওই ভূয়া চিকিৎসককে আটক করেছেন রামেক হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা। গ্রেফতারকৃত ওই ভুয়া চিকিৎসকের নাম সামিউর রহমান (২৭)। তিনি নগরীর উপর ভদ্রা এলাকার রাশেদুর রহমানের ছেলে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র নার্স গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে অ্যাপ্রোন পরিহিত অবস্থায় জরুরী বিভাগে ওটি করার জন্য ঢুকেন ওই ভূয়া চিকিৎসক। এসময় কত্যর্বরত নার্সদের কাছে মাস্ক ও ওটির পোশাক চান। সেগুলো দিতে না পারায় নার্সদের ওপর তিনি চড়াও হোন। পরে ওই ব্যাক্তির আচারণে সন্দেহ হলে তাকে পুলিশে দেওয়া হয়।

তবে ওই ভূয়া চিকিৎসকের দাবি, তাঁর স্বপ্ন ছিলো বড় মাপের চিকিৎসক হওয়া। কিন্তু পারিবারিক নানা সমস্যার কারণে সেটি হয়ে ওঠেনি তার। তাই পরিবার ও আত্বীয় স্বজনদের তিনি রামেক হাসপাতালের একজন চিকিৎসক পরিচয় দিয়ে আসতেন। সম্প্রতি তিনি এই পরিচয়ে এক নারীকে বিয়েও করেছেন। এছাড়াও তিনি মাঝে মাঝে শখের বসে এসে রোগীদের চিকিৎসা সেবা দিতেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আনসার (পিসি) শহিদুল ইসলাম জানান, প্রথমে গ্রেফতারকৃত সামিউর রহমান ভুয়া চিকিৎসক হিসেবে নিজেকে স্বীকার না করলেও পরে জানান তিনি কোন চিকিৎসক নন। এরপর তাকে আটক করে রামেক হাসপাতালে পুলিশ বক্সে নিয়ে আসা হয়।

উল্লেখ্য গ্রেফতারকৃত ভূয়া চিকিৎসক সামিউর রহমান নিজেকে ইসলামী ব্যাংক ইনিস্টিটিউট অফ হেলথ টেকনোলোজির শিক্ষার্থী দাবি করলেও সেটির পক্ষেও কোন প্রমাণ দেখাতে পারেনি তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।