নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এবার বিসিবিকেও ডাকবেন পাপন

জানুয়ারি ২১, ২০২৪ ৩:৩৭ 👁️ ৯৩ views
Link Copied!

অনলাইন ডেস্কঃ নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ফেডারেশনগুলোর সঙ্গে বসবেন আগামী মঙ্গল ও বুধবার। পাপন ক্রীড়া মন্ত্রীর পাশাপাশি বিসিবি সভাপতিও। আজ (রোববার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এক সভা শুরুর আগে বিসিবিকেও আলাদাভাবে আহ্বানের কথা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘ক্রিকেট বোর্ডও বলছে তারা বসতে চায়। তাই তাদেরকেও ডাকা হবে।’ ক্রীড়ামন্ত্রী আগামী মঙ্গলবার নয়টি ফেডারেশন, একটি সংস্থা এবং পরদিন (বুধবার) ফুটবল ও হকির সঙ্গে আলাদা বসবেন। ফুটবল নিয়ে নতুন ক্রীড়া মন্ত্রী বলেন, ‘ফুটবল, অলিম্পিক (বিওএ) গুরুত্বপূর্ণ বিষয়। এদের সঙ্গে আলাদা বিশেষভাবে বসতে হবে।’

আরও পড়ুনঃ  জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সংসদ সদস্য নির্বাচিত হয়ে নতুন করে দায়িত্ব পাওয়ার পর নাজমুল হাসান পাপন রোববার থেকে ক্রীড়া মন্ত্রণালয়ে অফিস করছেন। গত সপ্তাহে প্রতিদিনই অফিস করেছেন তিনি। ক্রীড়া মন্ত্রী হিসেবে এক সপ্তাহ কাটানোর পর পাপন বলেন, ‘ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনার পর আসলে বিস্তারিত বলতে পারব। আমি এখনেও তথ্য সংগ্রহ করছি।’

আরও পড়ুনঃ  পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন আজ দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়াম আধুনিকায়নের সংস্কারের অগ্রগতি, শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও প্রতিবন্ধী স্টেডিয়াম নিয়ে সভা করছেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।