নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

লাল-সবুজ রেকে বদলে যাচ্ছে মধুমতি

জানুয়ারি ৩০, ২০২৪ ৩:৪৮ 👁️ ৮৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: পদ্মা সেতু হয়ে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পুরনো রেক বদলে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন ইন্দোনেশিয়ান লাল-সবুজ রঙের কোচের রেক নিয়ে চলাচল করবে।

আরও পড়ুনঃ  বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডাঃ আব্দুল বারী 

রোববার (২৮ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

চিঠিতে বলা হয়, যাত্রীবাহী কোচের ব্যবহার, রেক পরিবর্তন এবং পরিবর্তিত রেকের অবমুক্ত কোচ দিয়ে ট্রেন পরিচালার প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী ইন্দোনেশিয়ান (লাল-সবুজ) ক্রু কপ্লার কোচ দিয়ে পদ্মা সেতু হয়ে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা ৭৫৫/৭৫৬ নম্বর আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন নতুন মার্শালিংয়ে চলাচলের প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো। যা আগামী ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৫৬ নম্বর ট্রেনের মাধ্যমে কার্যকর হবে।

নতুন রেক কম্পোজিশন, মার্শালিং ও আসন সংখ্যা অনুযায়ী ট্রেনে ১২টি কোচ থাকবে। এরমধ্যে ২টি শোভন শ্রেণীর আসন যুক্ত ডাইনিং কারে (ডব্লিউইসিডিআর) ৫৪টি করে ১০৮টি, একটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কারে (ডব্লিউজেসিসি) ৮০টি, একটি প্রথম শ্রেণীর নন এসি ক্যাবিন কোচে (ডব্লিউএফসি) ৪৮টি, একটি শোভন শ্রেণীর আসনসহ পাওয়ার কারে (ডব্লিউইপিসি) ১৬টি, ৭টি শোভন চেয়ার কোচে (ডব্লিউইসি) ৯২টি করে মোট ৬৪৪টি আসন থাকবে। পুরো রেকে মোট আসন হবে ৮৯৬টি। রাজশাহী স্টেশনে রেকের ‘ঠ’ প্রান্তে ইঞ্জিন সংযোজিত হবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘ট’ কোচ চলাচল করবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।