নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অনুদানের টাকা ফিরিয়ে দেয়ার কারণ জানালেন জয়া

ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১২:৩০ 👁️ ৪৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ‘রইদ’ শিরোনামে সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন। জয়ার প্রযোজনায় সিনেমাটি নির্মাণের কথা ছিল ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের। নতুন খবর হলো— সিনেমাটির অনুদান ফেরত দিয়েছেন জয়া আহসান।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

এ বিষয়ে জয়া আহসান বলেন, ‘যে কারণেই হোক নির্মাণ প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। সুমনকে বারবার তাগাদা দিয়েছি, এদিকে অনুদানের অর্থ নিয়ে সিনেমা নির্মাণ না করাটা আমার কাছে অশোভন মনে হয়েছে, তাই টাকা ফেরত দিয়েছি।’

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

অনুদানের অর্থ ফেরত দেওয়ার কারণ ব্যাখ্যা করে মেজবাউর রহমান সুমন বলেন, ‘মাস কয়েক আগে জয়ার সঙ্গে আমার বৈঠক হয়। আমরা আলোচনার মাধ্যমে সরকারি অনুদানটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিই। নানা কারণে আমাদের কাজটা বিলম্ব হচ্ছে। কিন্তু অনুদানের কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন আছে। সেগুলো ভাঙুক, তা নিয়ে সমালোচনা হোক, এসব আমরা চাই না। যেহেতু সিনেমাটির শুটিং কবে নাগাদ শুরু করব, সেটা এখনো চূড়ান্ত হয়নি। তা ছাড়া অনুদানের টাকায় সিনেমাটির কাজ সম্ভবও না। তাই এসব অনিশ্চয়তার মধ্যে আমরা অনুদানটা ধরে রাখতে চাইনি।’

আরও পড়ুনঃ  গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

জয়া সরে দাঁড়ালেও ‘রইদ’ উঠবে বলে জানিয়েছেন সুমন। তিনি জানান, সিনেমাটি এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ফেসকার্ড থেকে নির্মাণ করবেন। কিছুটা দেরি হতে পারে তবে ‘রইদ’ সিনেমার শুটিং শেষ করবেন বলে জানিয়েছেন এই নির্মাতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।