নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অভিনয়ের প্রলোভনে তরুণীকে আটকে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ৬

মার্চ ৬, ২০২৪ ৪:৩৩ 👁️ ১২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : খুলনায় অভিনয়ের প্রলোভনে তরুণীকে আটকে অনৈতিক কর্মকাণ্ড ও মানব পাচার চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ মার্চ) রাতে মহানগর এলাকার একটি রাইস মিল সংলগ্ন আদিলুর রহমান সড়ক দ্বিতীয় লেনের একটি ভবনের নিচতলা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দুই তরুণীকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কমিশনার মো. মোজাম্মেল হক।

কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক জানান, যাত্রাপালায় গান-বাজনা এবং অভিনয়ের প্রলোভন দেখিয়ে দুই তরুণীকে খুলনায় ডেকে নিয়ে আসে। এরপর তাদের নগ্ন ছবি ধারণ ও আটক রেখে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করে। আর অনৈতিক কাজে লিপ্ত না হলে তাদের নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়-ভীতি প্রদর্শন, শারীরিক নির্যাতন ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তারা দীর্ঘদিন পতিতাবৃত্তি করাচ্ছে এবং ভারতের গুজরাট, মহারাষ্ট্র ও সুরাটসহ বিভিন্ন প্রদেশে বিক্রি করে দেয় এসব নারীদের।

আরও পড়ুনঃ  নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

বিষয়টি হ্যালো কেএমপি অ্যাপে এক ব্যক্তি জানালে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে মানব পাচারকারী সদস্য মিল্টন মন্ডল, মো. সাইফুল ইসলাম, মো. হিমেল, খাদিজা বেগম, রত্না আক্তার ও রাবেয়া বেগমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় লবনচরা থানা পুলিশের এসআই মো. আশরাফ হোসেন বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।