নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

এক পায়ে এসএসসি পাস

নভেম্বর ২৮, ২০২২ ৭:৩৩ 👁️ ৬২ views
Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় এক পায়ের আঙুল দিয়ে লিখে এবার এইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রাসেল মৃধা। রাসেল জিপিএ ৩.৮৮ পেয়েছেন। শারীরিক প্রতিবন্ধী হয়েও তাকে কোনো বাধাই পিছনে ফেলতে পারেনি। সব বাধা পিছনে ফেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় রাসেল।

আরও পড়ুনঃ  নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

রাসেল মৃধা সিংড়া উপজেলার শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় রাসেল। রাসেলের জন্ম থেকে দুই হাত নেই, ডান পাও নেই। বাম পা থাকলেও স্বাভাবিকের চেয়ে ছোট। রাসেল ছোট থেকে স্বপ্ন দেখে পড়াশোনা শেষে বাবা-মার সব দায়িত্ব নেবে। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে তার চেষ্টার কমতি নেই।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

পারিবারিক সূত্রে জানা গেছে, অভাব-অনটনের মাঝেও রাসেলের লেখাপড়ার প্রতি স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েনি। তার স্বপ্ন পূরণে পড়াশোনা করিয়ে চলেছে। রাসেল পিএসসি ও জেডিসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সামনের দিনগুলোও সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে চায় রাসেল।

রাসেল মৃধা বলেন, ‘আমার দুটি হাত নেই, একটি পাও নেই। এক পা দিয়ে লিখে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছি। সকলের দোয়ায় আমি পাস করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। যেন সামনের দিনগুলোতে ভালো ফলাফল অর্জন করতে পারি।’ রাসেল আরও বলেন, ‘আমার অনেক ইচ্ছা লেখাপড়া করে উচ্চশিক্ষা গ্রহণ করে চাকরি করবো। আমার বাবা-মার সব দায়িত্ব নিবো। তারা আমার জন্য অনেক কষ্ট করেছে।’

আরও পড়ুনঃ  পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

‘পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে রাসেল’- শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। পরে জেলা প্রশাসক শামীম আহমেদ সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে রাসেলকে দেখতে যায়। তখন রাসেলকে আর্থিক সহায়তা দেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।