নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে অজ্ঞাত ২ জনের মরদেহ উদ্ধার

সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৫:০৫ 👁️ ৩২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক থেকে অজ্ঞাত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ছাড়া শহরের সমিতি পাড়া থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় মেলেনি।

আরও পড়ুনঃ  তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

এ তথ্য নিশ্চিত করেছেন বিচ কর্মীর ইনচার্জ মাহবুব।
তিনি জানান, ইনানীর পাটুয়ার টেক বিচের কাছে জোয়ারের পানির সঙ্গে দুইজনের মরদেহ ভেসে আসে। তবে তাদের পরিচয় মেলেনি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। এর আগে শহরের সমিতি পাড়া থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা কোনো ট্রলারের জেলে।

আরও পড়ুনঃ  রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী বলেন, ইনানীতে দুইজনের মরদেহ ভেসে এসেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। এর আগে সমিতি পাড়া থেকেও একজনের মরদেহ উদ্ধার করা হয়। দুই দিনে মোট চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান; রোপণ সাড়ে ৭০০ গাছ

এর আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কক্সবাজার শহরের লাবণী পয়েন্টের কাছাকাছি বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ২৩ জেলেসহ এফবি রশিদা নামের একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে জামাল নামের এক জেলে নিহত হন। জীবিত অবস্থায় ১৯ জনকে উদ্ধার করে সম্ভব হলেও তিন জেলে নিখোঁজ ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।