নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার: গ্রেপ্তার ১

নভেম্বর ৩০, ২০২৪ ৬:০৮ 👁️ ৩৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুনঃ  বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

গ্রেপ্তারকৃত আসামি মো: বেল্লাল (২৭) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার মো: তৈয়ব আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ৩০ নভেম্বর সকালে আরএমপি ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় দুই ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ  চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি সকাল সাড়ে ১১ টায় রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি বেল্লালকে গ্রেপ্তার করে। এসময় একজন কৌশলে পালিয়ে যায়। আসামি বেল্লালের কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তাঁরা দীর্ঘদিন যাবৎ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।